কবিতা রাজ্য বিনাশ
কবি মোহাম্মদ মুছা
সময় ২০/০১/২০২৫
উৎসর্গ সকল মৃত্যঞ্জয়ী বীর মুক্তিযোদ্ধা
লিখার স্থান পাচঁলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম
সম্পৃক্ততা জীবনের কবিতা
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

রাজ্য বিনাশ
মোহাম্মদ মুছা

পদ্মমধু খেয়ে সাধু বনেছো আজ মহাজন
বেল পাকিলে কাকের কি, জানে তাহা সর্বজন,

পরের ধনে পোদ্দারি করছো হেসে খেলে
পিটের দন্ড আটি হবে আমজনতার কিলে,

জিহ্বা দিয়ে লালা ঝরে চেটেপুটে খাইতে
বিঁধলে যবে গলায় কাটা পারবে কি’তা সইতে?

বন্দী ছিলো খাঁচায় শুকুন শিকল হায়েনার গলে
মাশুল তোমায় দিতে হবে যেয়ে নাকো ভুলে,

আমজনতার পিট ঠেকেছে পোড়া মাটির দেয়ালে
আসবে আঘাত,সব-কটি দাঁত রইবে না তুর চোয়ালে,

guest
0 Comments
Newest
Oldest Most Voted