কবিতা বিপ্লবী প্রেম
কবি মোহাম্মদ মুছা
সময় ০৫/০২/২০২৩
উৎসর্গ তানিয়া সুলতানা
লিখার স্থান পাচঁলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম
সম্পৃক্ততা প্রেম
কবিতার বিষয় প্রেম
Review This Poem

বিপ্লবী প্রেম
মোহাম্মদ মুছা

তুমি যখন মগ্ন আছো
স্বর্গ ছুঁবে বলে
আমি তখন পাপ খুঁড়ে যায়
খেয়াল খুশির ছলে,

কে দেখাইলো স্বপন মোরে
চন্দ্র সুরুজ জানে
যতোই তুমি আড়াল রাখো
প্রেম’তো আমার প্রানে,

প্রানে যখন বিপ্লব জাগে
নাহি বাঁধা মানে
অবাধ শোষণ বধ করিতে
তুমুল আঘাত হানে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted