কবিতা প্লাবনের প্রতিঘাত
কবি মোহাম্মদ মুছা
সময় 21-12-2024
উৎসর্গ তানিয়া সুলতানা
লিখার স্থান পাচঁলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম
সম্পৃক্ততা জীবনের কবিতা
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

প্লাবনের প্রতিঘাত
মোহাম্মদ মুছা

আছে কতো লেনাদেনা জগতের এপার ওপার
দিতে হবে পাড়ি মোরে অজানা পথ নির্বিকার,
শুধিতে হবে দেনা ; পাওনার হিসাব থাক
মহাকালের ডাক আসিবে হিসাব কষে রাখ,
ক্ষমা করো সুহৃদ মোরে এমন মন্দা কালে
বিষন রকম হৃদয় জখম ফুটু নায়ের পালে,
স্রোতে কোলে মনের ভুলে নদ হয়নি পার
তাই বলে কি থমকে যাবো ত্রিভুবনে ধার,
নায়টা আমার কেঁড়ে নিলো প্লাবনের ঝড়ে
দুঃখ আমার সঙ্গী হলো বারো মাসটা জুড়ে,
তাতে বুঝি হলো আমার মহাসাগর চেনা
নায়ের বদল সাঁতার কেড়ে স্বপ্ন হবে বোনা,

guest
0 Comments
Newest
Oldest Most Voted