কবিতা কাব্য বিষাদ
কবি মোহাম্মদ মুছা
সময় ১৭-০৭-২০২৬
উৎসর্গ তানিয়া সুলতানা
লিখার স্থান পাচঁলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম
সম্পৃক্ততা প্রেম
কবিতার বিষয় প্রেম
Review This Poem

কাব্য বিষাদ
মোহাম্মদ মুছা

কোন কাব্যয় বাঁধবো তোরে
গদ্যে নাকি পদ্যে
মেঘেকে নিয়ে সুর তুলিতে
রাগে বিমুখ রোদ্রে,
গগন খুঁজে চন্দ্র পেলাম
ছন্দ মেলায় তাতে
হঠাৎ দেখি তারা উধাও
আড়ি আমার সাথে,
বাগান ঘুরে ফুল তুলিলাম
মালা নিলাম গেঁথে
ভোমর গুলো তৃষ্ণায় চৌচির
মধু খোঁজে খেতে,
কোন কাব্যে বাঁধবো তুরে
পায়না খুঁজে তুলনা
আবারও বুঝি ব্যর্থ আমি
কাব্য গাথা হলোনা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted