কবিতা অগোচর
কবি মোহাম্মদ মুছা
সময় ২৩-০১-২০২৫
উৎসর্গ তানিয়া সুলতানা
লিখার স্থান পাচঁলাইশ ৩নং ওয়ার্ড, বায়েজিদ বোস্তামি, চট্টগ্রাম
সম্পৃক্ততা প্রেমের কবিতা
কবিতার বিষয় প্রেম
Review This Poem

অগোচর
মোহাম্মদ মুছা

এই শহরের অলিতে-গলিতে প্রহরী
অথচ, তুমি প্রতি রাতই আমার প্রসাদে অবাধে
অন্তগমন করো কেঁড়ে নাও চোখের ঘুম,
জেগে জেগে ক্লান্ত শরীরে হুইসেল শুনি
কিন্তু কবু তোমাকে কেউ পাকড়াও করেনি
তোমার নাকি ছায়া নাই পদাচরনে শব্দ নাই,
অথচ, আমি তোমার পায়ের নুপুরের ভয়ঙ্কর শব্দ শুনি
শুনশান নীরবতার মাঝে কেন আসো বল’তো?
গেলে’তো গেলে;
বার-বার আঘাত করাতে কি শান্তি মেলে তোমার
সময় কতকিছুই গিলে নিলো কেবল তুমি অধরাই রয়ে গেলে
বছরের পর বছর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted