কবিতা আনন্দিতা
কবি মুনতাসীর সিয়াম
সময় ১৫জুলাই,২০২১
উৎসর্গ নন্দিতা ক্রুজ
লিখার স্থান আমতলী।
5/5 - (1 vote)

আমি তো ক্ষন সুখের মানুষ,
দুঃখ কুড়াই, দুঃখ উড়াই-

একলা থাকার একলা দিনে
গা বাঁচানো ভালোবাসার নতুন ঋণে
পরবে মনে?
জড়িয়ে নেবে?
আপন ভেবে। এই আমারে, পরবে মনে?
আপন ভেবে।

একাই ছিলাম, একলা বিকাল পার করেছি
সুখেই ছিলাম, তবুও দুঃখ ধার করেছি
তোমায় ভেবে, তোমায় ভেবে।

নিখোঁজ ছিলাম, খোঁজ নেয়নি, তুমি নেবে?
ভালোবাসার পুরানো ঋণ, সুখ খুঁজছি, তুমি দেবে?

একলা রাতে, একাই বসি, খসছে তারা-
অন্য পাড়ায়, তোমরা দু’জন, আমায় ছাড়া।
ভাবতে পারি?

শীতের রাতে, বৃষ্টিস্নাতে পড়বে মনে?
অবাক চোখে থাকতে চেয়ে, গান শোনাতাম-
তোমার চোখে মায়ার কাজল, বসতে পাশে।

সব কলরব দূর করে দিই, দূর হয়ে যাক-
সুখেই থেকো, সুখেই থেকো।
ইচ্ছে হলে ভুলেই যেও,
আপত্তি নেই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted