কবিতা সঞ্চিতা
কবি মোহন দাস
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি, বিরহ, রূপক
Review This Poem

সঞ্চিতা, তোমার বুকে আজ নিম ফলের ঘ্রাণ
চৈত্রের আগুন
এক আকাশ বিষণ্ণতা,
তুমি সুদূর প্রান্তের পাতা ঝরা বৃক্ষ আজ
সঞ্চিতা, তুমি প্রকান্ড নিমগাছ ।

তবুও তোমাকে চাই
শত কোটিবার চাইতে হয়, রোগে, শোকে, অনিদ্রায়
আমৃত্যু তুমি আমার স্ত্রী, সন্তান

এবং একটি সর্বজনীন মেডিকেল শপ ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted