কবিতা এই ছেলে জেন-জি
কবি মিজান ফারাবী
কবিতার বিষয় প্রতিবাদ, বাংলাদেশ, সমসাময়িক

এই ছেলে জেন-জি
সময়ের কথা বলে
অনিয়ম, দুর্নীতি
করে দিবে চেইঞ্জই

এই ছেলে জেন-জি
জনতার কথা বলে
জীবনের বাজি ধরে
এনে দিবে চেইঞ্জই

এই ছেলে জেন-জি
গতি রেখে টেন-জি
চব্বিশ জুলাইয়ে
এনে দিলো চেইঞ্জই

এই ছেলে জেন-জি
দেয়ালের গ্রাফিতি—
আর, লাল হলো রক্তে
শহীদের গেঞ্জি

এই ছেলে জেন-জি
শির উঁচু কাজ তার
বুদ্ধি কি কম তার?
প্রতিবাদই করে দিলো
দেশটারে চেইঞ্জই

এই ছেলে জেন-জি
মনে রেখো— সর্দার
অনিয়ম হলে ফের
গতি হবে টেন-জি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted