| কবিতা | হ্যালো এবঙ গুড বাই (শূণ্য দুই) |
| কবি | মিজান মোহাম্মদ |
| সময় | ১৮ সেপ্টেম্বর, ২০১৯, রাত |
| উৎসর্গ | বিলকিস আকতার |
| লিখার স্থান | আনোয়ারা, চট্টগ্রাম |
| কবিতার বিষয় | জীবনমুখী, বিরহ |
১.
তুমি চলে যাচ্ছো-
বুকের প’রে হেঁটে যাচ্ছো
পায়ের নুপুরে আটকে নিয়ে আমার চোখ।
তুমি চলে যাচ্ছো-
হেঁটে যাচ্ছো সন্তর্পণে পা ফেলে দৃষ্টির আড়ালে
নাবালিকা শীতে, আমার দুরু দুরু কাঁপছে বুক।
মাঝপথ;
দু’জনে বিপরীতমুখী হেঁটে যাচ্ছি- বিভক্তি’র পথে।
২.
সূর্যেরও অধিকার আছে
রোদ হয়ে তোমাকে ছোঁয়ার
শরীরের বাঁক বেয়ে;
ঘাম হয়ে নেমে যাওয়ার
স্বাধীনতা আছে রুপোলী চাঁদের
তোমার সুগভীর নাভি’তে
স্নান সারে রোজ নির্মল জোছনা।
অথচ-
আমার নেই,
আমাকে দিলে না কিছুই!
৩.
যুবতী শীত ছুঁয়ে গেলে
গাছেদের বন;
পাতারাও ঝরে যায়!
তোমার প্রতিচ্ছবি চোখে ভাসিয়ে
কত শুক্রাণু মৈথুনে মরে যায়।
৪.
তুমি চলে গেলে-
‘বিবাহ’ একটি সামাজিক ব্যাধি জেনেও
পর পুরুষ’কে কাছে টেনে নিলে
কি খোঁজো বুকে, ওম? টের পাচ্ছো?
শোনো- বিবাহোত্তর স্বামীর বুকে প্রেমিক থাকেনা।
