কবিতা সোসাইড নোট
কবি মিজান মোহাম্মদ
সময় ০৯ নভেম্বর, ২০১৯, রাত
উৎসর্গ বিলকিস আকতার
লিখার স্থান আনোয়ারা, চট্টগ্রাম
Review This Poem

১.

আমার সত্ত্বা এক পাখি
স্বাধীন আকাশে ডানা মেলে
উড়ে চলা, মুক্ত এক পাখি।

কখনো খাঁচায় পোষ মানার কথা ভাবিনি
আমি উড়তে চেয়েছি;
দিক- বিদিক, সীমানা ছাড়া।

খাঁচায় পোষ মানা পাখি’র
খাঁচাতে’ই মৃত্যু হয়, জেনে-
আমি বাঁচতে চেয়েছি।

২.

এ দায় রাষ্ট্রের
এ দায় সমাজের
এ দায় পরিবারের
আমার মৃত্যুর শোক;
যারা বয়ে বেড়াবে আমৃত্যু!

৩.

চাকর জীবনে চাকুরী
স্বীয় স্ত্রীর মত-
প্রতিদিন রাতে খোলে দেখতে হয়।

হুকুমের গোলাম নয়। বরং-
আমি মনিব হতে চেয়েছি
অথচ, ফুল’কে ভালোবেসে;
আমাদের ভ্রমর হওয়ার অধিকার নেই।

৪.

পরিবার– শতবর্ষী বট বৃক্ষ
ছায়ায় আগলে রাখে বুকে
ভরসায় পাশে থাকে;
শোকে এবঙ সুখে।

৫.

এ দোষ আমার
এ দোষ সঙ্গের
যে সঙ্গ আমাকে নষ্ট করেছে

দিন গুণে গুণে নিজের ভেতর
পুষেছি কলুষিত আত্মা; অমানুষ।

৬.

হে ঈশ্বর, মৃত্যু দাও
নাহয় দাও-
ইচ্ছা মৃত্যু’র অধিকার

আমি মরে যেতে চাই,
পৃথিবী নামক নরক থেকে-
আমার অস্থিত্ব মুছে ফেলতে চাই।

চিরতরে– মুক্তি দাও।

৭.

ভালো থেকো — মা
ভুলে যেও পুত্র মৃত্যু’র শোক।

ভালো থেকো — বাবা
ভুলে সকল অপবাদ, অভিযোগ।

ভাই — বোন
ভুলে যেও গুণ।

ভালো থেকো — প্রিয় নারী
আশায় বাঁচো, হও সংসারী।

যাপিত জীবনের সকল ব্যাথা,
শোক এবঙ সুখস্মৃতি বুকে;
আমি চললাম মৃত্যু’র পথে।

বিদায়, বিদায়!

guest
0 Comments
Newest
Oldest Most Voted