কবিতা রাষ্ট্র অথবা ব্যক্তিগত নরকে
কবি মিজান মোহাম্মদ
সময় ২২ জানুয়ারি, ২০২০, রাত
লিখার স্থান আনোয়ারা, চট্টগ্রাম
Review This Poem

চাপিয়ে দাও বুকে-
রাষ্ট্র যন্ত্র – তন্ত্রমন্ত্র,
বিবিধ আইন, রাষ্ট্রীয় সংবিধান
শোষণ করো; শুষে নাও সব রক্ত-জল।

মানুষের কোন আইন থাকে না।
মানুষের কোন রাষ্ট্র থাকে না।
রাষ্ট্র থাকে – ক্ষমতা এবঙ আইনের….

মানুষ যেনো- পাখি
মানুষ যেনো- পণ্য
মরছে ঝাঁকে ঝাঁকে;
খুবলে খাচ্ছে শরীর।

দেশ- স্বদেশ আমার
তুমি বেছে নাও এবার
মানুষ কিঙবা জনগণ…

guest
0 Comments
Newest
Oldest Most Voted