বাংলা কবিতা, ফুল সম্পর্কিত (এক) কবিতা, কবি মিজান মোহাম্মদ | কবিতা অঞ্চল
কবিতা ফুল সম্পর্কিত (এক)
কবি মিজান মোহাম্মদ
সময় ১৬ সেপ্টেম্বর, ২০২০, রাত
উৎসর্গ বিলকিস আকতার
লিখার স্থান আনোয়ারা, চট্টগ্রাম
Review This Poem

(জেনেছি- ফুলের বনে জোছনার আসা-যাওয়া বারণ)

শিরশির দক্ষিণা বাতাসে। দিনান্তের মিইয়ে আসা আলো। ভেসে আসে মাগরিবের করুণ সুর। মেরুদন্ডহীন জলজ জীবন নিয়ে বুড়ো শোল- মোচড় দ্যায় পেটে। গভীর জলে। জল ঘোলা কোরে; নিরাপদে…

ধোঁয়া’র কুন্ডলী পাকিয়ে উড়ে যাওয়া মেঘে
আকাশে- ছোপ ছোপ কালো দাগ
হাওয়াই কৌটোয় তুলে রাখি;
এসকল ব্যাথাতুর সময়ের দিনালিপি।

কেউ কেউ আশা দ্যায়,
কেউ কেউ কাঁধে হাত রাখে
কেউ কেউ দূরে সরে যায়
হারাতে চায় পথের বাঁকে

কত সহজে


স্ব
হজ্বে
আমরা বুনি স্বপ্ন। পাপের লেহন, শুদ্ধতার প্রলাপ।
ঘোরের দামে, মায়ার নামে মনের বিকি-কিনি!
মূলতঃ পুঁটি মাছের জীবন তোমার প্রেম; নতুন পানির আয়ু নিয়ে এসেছিলো আত্মজ শোক বাড়াতে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted