কবিতা প্রেমিক
কবি মিজান মোহাম্মদ
সময় ১২ নভেম্বর, ২০২০, রাত
লিখার স্থান আনোয়ারা, চট্টগ্রাম
কবিতার বিষয় প্রেম
Review This Poem

কতশত প্রেমিক না তোর?
বলতো তোরে আসি–
ভালোবাসি!
ভালোবাসি!

তোর স্বপ্নে বিভোর
গাইতো গান
শব্দবাণ;
সাজাতো কবিতায়!

তুই কি?
তুই কে?
কি তোর পরিচয়?
জানতে চেয়েছি?
জানতে চেয়েছে কেউ?

কতশত প্রেমিক না তোর?
বলতো তোরে আসি–
ভালোবাসি!
ভালোবাসি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted