কবিতা পাত্তর
কবি মিজান মোহাম্মদ
সময় ২৫ জুলাই, ২০১৯, রাত
লিখার স্থান আনোয়ারা, চট্টগ্রাম
Review This Poem

আমার মনের ঘরে কালো আন্ধার,
ক্যান তুমি আলো জ্বালাইতে চাও
আমারে, আমারে আন্ধারেই থাকতে দাও।

শোকে_অসুখে পাত্তরের নাহাল মন,
ক্যান তুমি তাতে প্রেম জাগইতে চাও
আমারে, মনডারে পাত্তর’ই থাকতে দাও।

ছুঁয়ে দিও না,
না না আমারে ছুয়ো নাহ্
এ মন কারো ছিলো;
এ শরীরে আমি থাকি না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted