| কবিতা | নির্বাচন |
| কবি | মিজান মোহাম্মদ |
| সময় | ১৫ আগস্ট, ২০১৮, রাত |
| লিখার স্থান | আনোয়ারা, চট্টগ্রাম |
গোলাপ দিতে চেয়েছি বলে-
করেছো ছলনা, ভেবেছো দুর্বল
তুমি হয়তো জানো না; যা করেছি গোপন
আমি নির্ভুল নিশানায় বুলেটও ছুঁড়তে পারি!
এবার ভেবে বলো নাহয়, কি চাইবে-
তুমি বুলেট কিংবা জীবন…