| কবিতা | নগ্নতা অথবা ব্যক্তিগত নরকে |
| কবি | মিজান মোহাম্মদ |
| সময় | ২৬ জানুয়ারি, ২০২০, রাত |
| লিখার স্থান | আনোয়ারা, চট্টগ্রাম |
সভ্যতা ঠিক কাপড়ের মত একটা জিনিস
খুলে ফেললে'ই নগ্ন হয়ে যায়।
নাট্য মঞ্চে-
যার যা চরিত্র,
সে অনুযায়ী অভিনয়
চলতে থাকবে।
নগরীতে বেড়ে যাচ্ছে কোয়েলের সঙ্গম।
নগরীতে বেড়ে যাচ্ছে ঝড়া পাতার হার।
আমাদের অঞ্চলে শীতকাল উড়ে গেলে-
অতিথি পাখির ডানায়
বসন্ত আসে নববধূ'র চুলে; যৌবন ফিরে পায়।
তুমি, ঠিক কবিতার মত একটা জিনিস;
চাইলে'ই- তোমাকে সহজে নগ্ন করে ফেলা যায় কবিতায়।
আদতেঃ
জন্ম; মৃত্যু-নগ্নতাই সুন্দর। একমাত্র এবঙ আদিম।
