বাংলা কবিতা, আহবান কবিতা, কবি এম.এইচ. মজুমদার | কবিতা অঞ্চল
কবিতা আহবান
কবি এম. এইচ. মজুমদার
সময় ২৭ মার্চ,২০২০,মধ্যরাত
লিখার স্থান কুমিল্লা
Review This Poem

তারারা,
তোমরা আমায় নিয়ে চলো
তোমাদের দিগন্তে
মুক্তি দিয়ে এই অন্তহীন
বিশৃঙ্খলার বেড়াজাল হতে!
তারারা,
তোমরা আমায় নিয়ে চলো
তোমাদের সাথে।
আমিও না হয় রোজ জ্বলবো
তোমাদের মতো নিবু নিবু করে
ওই দিগন্তে!
নিয়ে যাবে কি আমায়
এই বিশৃঙ্খল সক্তার আহাজারি
শুনে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted