| কবিতা | মারজুক শা’র মাজার |
| কবি | মারজুক রাসেল |
| কাব্যগ্রন্থ | দেহবণ্টনবিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর |
দম।
দমে মুক্তি, দমে পুণ্য
'শূন্য আকাশ আকাশ শূন্য...'
জিকির বাড়বে আকাশ আকাশ,
তাহলেই সবুজসুমতি মৃতপ্রায় ঘাস।
দানবাক্স অক্সিজেন, প্রেম ছাড়া কিছুই গ্রহণ করে না।
হে-এএএই, অন্ধকারে কে যাচ্ছ? দাঁড়াও;
মারজুক শা'র মাজার সামনে-
'শূন্য আকাশ আকাশ শূন্য...' জিকিরটা বাড়াও।
