| কবিতা | কয়েকটা ফাৎরা কবিতা |
| কবি | মারজুক রাসেল |
| কাব্যগ্রন্থ | চাঁদের বুড়ির বয়স যখন ষোলো |
| কবিতার বিষয় | প্রেম |
স্বপ্ন
দরোজা তাকিয়ে থাকে ঘড়িটির দিকে-
এমন তাকায় সে আমাদের শিখে।
প্রেম
আলোতে তাকাও।
--- অন্ধকার।
আঁধারে তাকাও।
--- অন্ধকার।
বিরহ
মহল্লার সেলুন আর কতদিন বন্ধ থাকবে?
বিবাহ
দুর্গা তোমার একটি হাতে,
আসব আমি অনেক রাতে।
মৃত্যু
প্রচলিত সাবানের একাধিক ব্যবহার শেষ হলে বাঁচি।
