| কবিতা | কাজি অফিস |
| কবি | মারজুক রাসেল |
লং-ড্রাইভ। চাঁদে আর যাচ্ছি না কখনো।
জ্যোৎস্না পড়ছে গায়ে, গড়াতে শেখার পর
লক্ষ্য ঠিক রেখে পায়ে,
জুতোর ওপর, ঘাসে ; অতিরিক্ততার পাশে।
ওসবের পিছু পিছু প্রেমও পড়ার চেষ্টা করছে
ছড়াতে পারার ক্ষমতা পেলেই পড়ে যাবে--
'অনেক উপরে, আকাশেই প্রেম থাকে'--- একজন আরেকজনকে,
আরেকজন একজনকে, বোঝাতে বাধ্য করার বিরতিতে,
দুটিজন একসংগে ; আলোতে, ছায়াতে, অন্ধকারে ; হেঁটে, বসে,
দাঁড়িয়ে ; শুয়েও ভাবে---
'বাজ পড়ে কোন প্রয়োজনে?'
