বাংলা কবিতা, অল্টারনেটিভ কবিতা, কবি মারজুক রাসেল | কবিতা অঞ্চল
কবিতা অল্টারনেটিভ
কবি মারজুক রাসেল

তোমার দেখা পাচ্ছি না; তোমার দেড়-তলা বাড়িটাকে দেখতেছি। বাদামি পর্দা-উড়া-হালকা-খোলা জানলা দিয়ে যত ভেতরে দেখা যায়। ছাদে শুকাতে দেয়া কাপড় চোপড়, "ফিরোজা+পিংক" কম্বিনেশন ড্রেসে তোমাকে একদিন মর্কেটে দেখেছিলাম; ওই ড্রেসটা কি ভিজায় থাকে, শুকাইতে দাও না, ছায়াতে শুকাও ? গোপনে শুকাও ?

তোমার এলাকার হোটেলগুলায় নাশতা; দুপুর, রাতের খাবার, টং দোকানের চিনি-ছাড়া-কাঁচাপাতি-দুধ-বেশি-চা; চানাচুর, আপঝাপ, মিনারেল পানি, চুইংগাম, ক্যাকজ‍্যাক খাচ্ছি প্রসংসা করছি। তোমারে খাইতে পারতেছি না।

তোমার এলাকার রোদ, বৃষ্টি, ধোলিবালি, প‍্যাঁক, ময়লাটয়লা লাগায় বেড়াচ্ছি;তোমারে লাগানো হ‌ইয়েই উঠতেছে না, হবে ...

তোমার এলাকা ছাইড়া যাচ্ছি;
তোমারে ছাড়ার ফিলিংস্ হচ্ছে, হোক -
আমি অনেক-কিছুই-ছাইড়া-আসা-লোক !

guest
4 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
saas
saas
8 months ago

oslil kobita, ja ta ekdam,

Shahryar
Shahryar
Reply to  saas
8 months ago

Tmr opinion cdlam na

Estiyak Ahmed Shishir
Estiyak Ahmed Shishir
1 year ago

ওস্তাদ,, আপনার বিশাল ফ্যানবেসের মধ্যে,, আমি আপনার বিশাল ভক্ত

Sabbir hossain
Sabbir hossain
3 years ago

onk mojar cilo