বাংলা কবিতা, খাংকির পোলারা কবিতা, কবি মার্সেলিন কুইয়া | কবিতা অঞ্চল
কবিতা খাংকির পোলারা
কবি মার্সেলিন কুইয়া
কাব্যগ্রন্থ তোমার ওষ্ঠে জমে থাকা ক্যাফেইন বাড়িয়ে দিচ্ছে ইনসোমনিয়া
সময় ২৭ বোশেখ, ১৪২৬
লিখার স্থান সুভেনীর
Review This Poem

দশ মাস থেকে দশ বছর অবধি;

আপনাদের  অরুচি নেই কোথাও!!!

শুধু একখন্ড মাংসপিন্ডের দরকার;

তাতে আপনার লোভী উন্মক্ত পুরুষযন্ত্রটি আঁটানোর দরকার!!!

আপনাদের হাত থেকে রক্ষা পায়নি প্রেমিকা-শিশু-কিশোরী-যুবতী-বৃদ্ধা; এমনকি কুকুরও!!!

আট দিনে বানচোদেরা ছিড়ে নেয় একচল্লিশ যোনী?

কেউ তাদের থামাও!!!

ভাত খেতে গিয়েছিল মেয়েটি।

তাকে  ভাত খেতে দিলেন না;

ভাত পড়ে রইল;

ভাত মাখলো রক্তে-

দেবী অন্নপূর্ণা,

আপনি দেখছেন?

দশভূজা হয়েও নারীদের কোন লাভ হয়নি, জানেন!!!

আট দিনে লুটোয় ৪১ যোনী???

ধর্ষণ!!!

না, জেনোসাইড!!!

শিশুদের বাঁচতে দাও;

“মানুষ সৃষ্টির নিকৃষ্টতম জীব” — এ সত্য বোঝার বয়েস হয়নি তাদের-

তাদের বাঁচতে দাও!!”

guest
0 Comments
Newest
Oldest Most Voted