কবিতা প্রেমিকা পাখি হয়ে গেলে।
কবি মনিরুজ্জামান অনিক
সময় ১৪ জুলাই,২০২২, দুপুর
লিখার স্থান পৌর মুক্তমঞ্চ,ব্রাহ্মণবাড়িয়া।
4/5 - (1 vote)

প্রেমিকাকে যেদিন হতে পাখি ভাবলাম,
সেদিন হতে সে আর আগের ঠিকানায় নেই।
ঠিকানাটা আমার মুখস্ত ছিলো না
ছিলো একটা কাগজে লেখা।
সেই কাগজটা আবার সেলাই করা,
একটা শার্টের বুক পকেটের উল্টো দিকে।

প্রেমিকা পাখি হলো,
উড়ে গেলো মেঘের সাথে সখ্যতা করে।

আমি কবি হতে চাইলাম
থেকে গেলাম কবিতার গুদামঘরে….

এখনো বৃষ্টি এলে
একটা পাখির ডানাঝাপটানো শুনতে পাই,
পাখি কি তবে ডানা ঝাপটায় প্রেমিকা হলে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted