কবিতা নীরবতা।
কবি মনিরুজ্জামান অনিক
সময় জুন,২০২২,সন্ধ্যা।
উৎসর্গ জয়ীতা জয়া।
লিখার স্থান গাজীপুর, ঢাকা।
সম্পৃক্ততা বিরহ বর্ষায়।
Review This Poem

তারপর একদিন 
বহুদিন পর
তুমি একটা বাদামী রঙের শাড়ি পড়ে আসবে,
বড় কোন নদীর মতো হাহাকার বুকে তুলে
সারিবদ্ধ নৌকোর ঘরে ফেরার মতো করে
তুমি আসবে।

চারপাশে অযত্নে বেড়ে ওঠা আগাছার ছাউনি
নীরব বাতাস। 
এদিকটায় জনসমাগম নেই,
এদিকটায় কেউ আসেনা,
এদিকটায় গুমরে কাঁদে আকাশ।
এদিকটায় বৃষ্টির মতো করে নেমে আসে
দীর্ঘশ্বাস।

খানিক বসে নরোম ঘাসে
হাতের স্পর্শে জানতে চাইবে কেমন আছি?
ঘেমে যাবে তুমি, কাঁদবেনা জানি;
তুমিও জানো কান্না আমি ঘৃণা করি।

বাড়ি ফিরে যেতে যেতে
মনে হবে, বুকের ভেতর লুকিয়ে ছিলে যারে,গভীরে!
বহুদূরে ফেলে গেলে তারে, শূন্য পৃথিবীর ওপারে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted