| কবিতা | তোমায় চায় |
| কবি | মানব মন্ডল |
| কবিতার বিষয় | প্রেম |
বসন্তের নরম বাতাসে,
আজ যেনো ভেসে আসে
তোমার গন্ধ,
চিকচিক করে হেসে
ওঠা বিলের জলে,
জেনো তোমার চলার ছন্দ।
পূর্নিমা জোসনার খোঁপায়
জ্বল জ্বল করছে তারা ।
মন চাইছে তোমায়
এ সমুদ্র শুন্যতা নিয়ে
হৃদয় দিশাহারা।