কবিতা মাছের মায়ের পুত্রশোক
কবি মল্লিকা রায়
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, প্রকৃতি

খোওয়া গেছে মাথার বালিশ
ঈষৎ ঝোঁকানো
কতটা ভরাট মাটি ক'মন ওজন
জমাট আঁধার তুইই সাক্ষ্য আজ
কতটা আঁধার ঠিক
আলোচনা হবে ! দমকা হাওয়ায়
কতটা উড়েছে , খোলা ছিল কতটা অঞ্চল
কত চাষ কতটা আবাদ
কতটা মৃত্যু হল জৈবিক কতটা
ময়না তদন্ত হবে আজই তার চরম রিপোর্ট !
কাহিনীর কতটুক বৃষ্টি হয়ে, অশ্রু হয়ে
মিশেছে বালিশে
আজ তার বিশ্লেষণ -
কি কাপড় কোন তাঁত, দোকানী কে
বিষয় সবটাই মাছে আর জলে
ঘর এক পরে থাকে
ছায়ার ভেতর , মিল নেই দোরে আর ঘরে
বিমুখ চৌকাঠ নিস্প্রভ আজ
বালিশ একাই জন্ম ছোঁয় মৃত্যু ছোঁয়
ছুঁয়ে রাখে
নিন্দুকের সবটা পুত্রশোক !!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments