কবিতা চলো স্নানঘরে যাই
কবি মল্লিকা রায়
সময় সকাল ৯ টা
উৎসর্গ কবিতা অঞ্চলকে
লিখার স্থান বাসভবনে
সম্পৃক্ততা জীবনবোধের
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, রূপক, সমসাময়িক
Review This Poem

তোমাকে জড়িত করে বেঁচে উঠি চলো
কোন পাশে আমাকে শোওয়াবে,না কি
সবকটা নাক্ষত্রিক শেষে
আমাকেও প্রদক্ষিণ করাবে —-
খোঁপা থেকে খুলে দিই বেনী, কোন পোজে
কোন কলস্বরে
ভুঁয়ো ভেবে ডোবাবে অতলে
না কি পরিহাস চ্ছলে —-
সাঁতার পারি না বিশ্বাস করো আমি সেই শিশুকালে —
কিছুটা গভীরে যেতে পারি যদি
জাপটে আদর করে রাখো।
অকপটে বলছি তোমায় চলো স্নানঘরে চলো
আজও একা বিচ্ছিরি লাগে
তোমারও কি কম কিছু অসম্মাণ হয় ?
রাগ ঘৃণা যা-ই থাক ঝেড়ে ঝুড়ে
এস দুইজন দু’জনায়
প্রেম জ্বলে বুক জ্বলে নেমে এস ছি ছি পাড়াশুদ্ধ
লোকে কি বলে :
চোবাও আমায় আর
আমিও তোমায়,বেঁজে উঠি চল আকস্মিক স্নানে !

guest
0 Comments
Newest
Oldest Most Voted