| কবিতা | প্যারেড |
| কবি | মল্লিকা রায় |
| সময় | ৭ মিনিট রাত্রি ৭ টা |
| উৎসর্গ | কবিতা অঞ্চলকে |
| লিখার স্থান | বাসভবনে |
| সম্পৃক্ততা | সমসাময়িক |
| কবিতার বিষয় | অন্যান্য, রূপক, সমসাময়িক |
লেফ্ট রাইট লেফ্ট -----
গমগমে প্রান্তর, এখানেই লক্ষ্যভেদ
ঘাম বেয়ে এগিয়ে চলার প্যারেড
জলে মুখে পাথরকুচি
কিছুটা সটান শিশুর গালে, কোল ভেঙে
গড়িয়েছে বেলা এখনও অভুক্ত তুই !
কত কত কোলাজে গড়েছি
অর্ধভূখ মাঠের মতন অজস্র দাপাদাপি
কোন আর্জি নেই আর, শতচ্ছিন্ন পরে থাকে অসংখ্য ধূলায়
একই বেশ একই কায়দায়
অভূক্তের একই রুপ, সান্ধ্য কিছু
আঁচল ছড়ায় ,অমায়িক সিক্ত সিন্ধু পেয়ে
দৃষ্টি মেলে সে ও !
যেইমাত্র সরে গেলে বেলা, না পাওয়ার
গ্লানিবিদ্ধ,ঘর্মক্লান্ত মুখ, গৃহ মাটি ঘর
রোদতপ্ত পিচের মতন,উদ্ধত ক্ষত চিহ্ন বয়ে
হতাশার নিরাসক্ত মুখ প্রতিদিন
শয়ে শয়ে, প্যারেড প্রান্তে যার উদভ্রান্ত আঁওয়াজ
মিলে মিশে ছত্রাকার, দৃশ্যাহত শেষ সৈনিক
এখনও অভুক্ত তুই , ঘর দোর জোলো হয়ে আছে
ওরে ছেলে ফিরে চল
সর্বনাশা ঝড়ে
আধাআধি আলো সবটাই নুইয়ে রয়েছে
উদভ্রান্ত , বয়ে যায় ছাউনি উড়িয়ে
এ জগৎ পার্থিব কোল
জলকুচি ছড়িয়ে ছিটিয়ে,ছেলে তুই
মেলে ধর সূচিস্নিগ্ধ পার্থিব আঁচল !