| কবিতা | হে প্রেম হে নুনু |
| কবি | মলয় রায়চৌধুরী |
| উৎসর্গ | বিয়ার গ্রিলস |
| কবিতার বিষয় | প্রেম |
লড়ছিল দুই পুংহরিণ, শিঙের সঙ্গে শিঙ জড়িয়ে
হরিণীদের সবকটাকে পাবার জন্য
গোটা দশেক ভার্জিন আর বাদবাকিরা ঋতুগন্ধা
ঘাপটি মেরে দেখছিল চার-পাঁচটা সিংহী
দুটোকেই ধরল ঘিরে আর খেতে-খেতে ছিঁড়তে লাগলো
পৌঁছে গেল খোকাসিংহ খুকিসিংহি রক্তভোজে
এগিয়ে এলেন পুরুষসিংহ দুলকিচালে
পুংহরিণের নুনু দুটো সিংহমশায় খাবেন
