| কবিতা | আভাঁ গার্দ কবিতা – ৯ |
| কবি | মলয় রায়চৌধুরী |
| উৎসর্গ | আইসান দৌলত বেগম ,কুতলুগ নিগার খানুমের মা, সম্রাট বাবরের ঠাকুমা |
অনুরাগী স্পার্ম ব্যাঙ্ক থেকে শুক্রাণু নিয়ে তোমাদের নিজস্ব
মালভূমি খুব ক্লান্ত !? প্রবল সন্দিগ্ধ চিত্তে জেলজুলুম, এইডস,
গনোরিয়া, সিফিলিস, ডেঙ্গু প্রজাপতি ঋষি স্মৃতির উদ্দেশে
বিক্রিয়া ঘটাতে মাতৃগর্ভ হইতে নিষ্ক্রান্ত ক্ষিদে পেলে চণ্ড-মন্ত্রগুপ্তি
অনুসারে কানাঘুষা শুরু হইছে এমন অপকর্ম অশ্লীল থ্রেট কুকুরের
কামশাস্ত্র আঁশবটিতে কুচিকুচি মায়ের শাড়ি খুলেই গায়ে ঘি
মাখাতে হয়েছিল ছেলেটা বাঁচুক কারণ কী? আয় চুমু নিয়ে যা ;
সবচেয়ে দুরূহ কর্ম দাঁত মাজা হয়নি এখনও লম্বা লম্বা বোলচাল
কি ঠুনকো কেউ পাপ পাপ পাপ বলে কিছু নেই আছে শুয়োরের বাচ্চা
বলেছেন মনোরঞ্জন ব্যাপারী বিদ্রোহে বিপ্লবে লুচ্চা লাফাঙ্গা আড্ডায়
আলোর ভিত্রে লড়ি নিয়ে ডুইক্কা যাইতে মুঞ্চায়, প্যাঁচ খেয়ে দ্যাখো কান্ড!
সেরা দিলে ওস্তাদ উউম্মাম্মাহহহ
