বাংলা কবিতা, আভাঁ গার্দ কবিতা – ১০ কবিতা, কবি মলয় রায়চৌধুরী | কবিতা অঞ্চল
কবিতা আভাঁ গার্দ কবিতা – ১০
কবি মলয় রায়চৌধুরী
উৎসর্গ বিবি করিমা, আফরিকার ক্রিতদাস ও অহমদনগরের সুলতানের মন্ত্রী মালিক অম্বরের স্ত্রী
Review This Poem

পোঁদে কুলুপ এঁটে কারেন্ট চলে গেল মুন্ডু নেই পরিচয় নাই
বা দিতেন জনাকীর্ণ আদালতে মধুচাকের গান প্রভাতিল বিভাবরী,
উত্তরিলা রাজ-ঋষি আমাগো চুলবুল পাণ্ডে আই লাব্বিউ, উনি
এসেছিলেন চুপিচুপি অ্যানাইস নিনের ‘ডেলটা অব মার্স’ জমির
দালালেরাও আস্তাবলবন্দী করে মাথা নামিয়ে ভীষণ কাঁদবে,
ভাল কাউরে পান নাই নাহি আরে-ভাই যোনি মেইলা দেখলে
হৈইআ মৌবনে যৌবনের সাম-দাম-দন্ড-ভেদ নীতির উলুঝুলুকুলু
মেধাবী এবং ভারী সাজুগুজু কী হাহাকার গো! মাথা গরম হয়ে
গেছিলো একটা ঘূর্ণি, শারীরিক উত্তেজনা জুড়ে ওরে নিয়াই
তো মজা করতেছি খাওয়া তো উছিলা খাইয়া কী রাইখা
দিতে পারবি? সাদা দাড়ি রাখার জন্য
একাকীত্বকে জাস্টিফাই করা উউম্মাহ

guest
0 Comments
Newest
Oldest Most Voted