| কবিতা | মেসির দেবী ইন্তি দেবী |
| কবি | মাহমুদুল মান্নান তারিফ |
| সময় | ২০ নভেম্বর ২০২২ |
| উৎসর্গ | মেসি ভক্তদের। |
| লিখার স্থান | বিয়ানীবাজার, সিলেট। |
| সম্পৃক্ততা | মেসি দেবী পূজায় নিমগ্ন। |
| কবিতার বিষয় | অন্যান্য |
মেসির দেবী ইন্তি দেবী
মাহমুদুল মান্নান তারিফ
মেসির দেবী ইন্তি দেবী,
যার ছবিটি দেশ-নিশানায়,
এই ছবিটি দেখতে হলে
যাও সমর্থক আর্জেন্টিনায়।
ভাবত মেসি—ফেঁসে গেছি
প্রকৃতির ঐ কালো মেঘে,
দেবী যদি আসত না রে,
সূর্য হয়ে আলোয় জেগে।
মে-বিপ্লবে দেবীর প্রকাশ,
আর্জেন্টিনার ধর্মগুরু,
তাকে যারা ভালোবাসে,
দেবীর থেকে স্নেহ শুরু।
কেউ ভেবেছে দেবীর সন্তান,
কেউ বা ভাবে দেবী-ই তিনি,
পুরুষ যারা ভাবে সেবক,
নারী ভাবে তার রতিনী।
আর্জেন্টিনার আদিবাসীর
বিশ্বাস এতে শক্তিশালী,
জিতলে তারা খেলাধুলায়
দেবীরা দেয় হাতের তালি।
রচনা: ২০ নভেম্বর ২০২২