কবিতা নবী গো দাও দরশন
কবি মাহমুদুল মান্নান তারিফ
সময় ৩০ সেপ্টেম্বর ২০২৪
উৎসর্গ প্রিয়নবী (সা) 'র পাক চরণে
লিখার স্থান বিয়ানীবাজার, সিলেট।
সম্পৃক্ততা রোজকিয়ামতে নবীজীর শাফাআত কামনা
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

[ওগো মাদিনাওয়ালা, কামলিওয়ালা]২
[পাপী উম্মাত চায় দিদার ‘তব’ হয়ে পেরেশান,
রাওদ্বা পাকে কিবলা আমার দিকে ফেরে চান]২
গুনাগার এই উম্মাতরে—
নবী গো দাও দরশন– ‘তব’ চাই দয়া বরষণ,
মাদিনায় দাও নিমন্ত্রণ, ‘তব’ চাই দয়া বরষণ।
অটুট চাই দয়ার বন্ধন [দয়ার বন্ধন]২
[ওগো মাদিনাওয়ালা, কামলিওয়ালা]১

[আঁধার কবরে কাঁদবে আঁখি একাকী যখন,
সাথী বেশে নেই তুমি ছাড়া সেই ঘরে তখন]২
[দয়াময় হয়ো আপন]২
নবী গো দাও দরশন– ‘তব’ চাই দয়া বরষণ,
মাদিনায় দাও নিমন্ত্রণ, ‘তব’ চাই দয়া বরষণ।
অটুট চাই দয়ার বন্ধন [দয়ার বন্ধন]২
[ওগো মাদিনাওয়ালা, কামলিওয়ালা]২

[অজানা রোগে মনাক্রান্ত আছি বেশ ভয়ে,
কর্মহীনে তো ভয়ই করবে পাপের সংশয়ে]২
অছিলা ‘তব’ শাফাআত—
জাহান্নাম ভয় করি ভয়—
শাফাআত চাই সুনিশ্চয়—
নবী গো দাও দরশন– ‘তব’ চাই দয়া বরষণ,
মাদিনায় দাও নিমন্ত্রণ, ‘তব’ চাই দয়া বরষণ।
অটুট চাই দয়ার বন্ধন [দয়ার বন্ধন]২
[ওগো মাদিনাওয়ালা, কামলিওয়ালা]১

রচনা: ৩০ সেপ্টেম্বর ২০২৪

guest
0 Comments
Newest
Oldest Most Voted