| কবিতা | কাবা কাবা হেরেম কাবা |
| কবি | মাহমুদুল মান্নান তারিফ |
| সময় | ১৫ এপ্রিল ২০২৫ |
| লিখার স্থান | কাবা, মক্কা - সৌদিআরব |
| সম্পৃক্ততা | কাবার বাস্তবতা |
| কবিতার বিষয় | অন্যান্য |
কাবা কাবা হেরেম কাবা
তুমি এক আল্লাহ তাআলার ঘর,
তোমাকে সামনে রেখে হায়
সাজিদাহ করি আল্লাহর।।
তোমার পাশেই ঘড়ির টাওয়ার
লাগে যে দেখতে চমৎকার,
জমজম কুপের পানি পানে
রোগবালাই দূর করে আমার।
ওই টাওয়ারের অতি নিকট
মাঠ আছে উড়ছে কবুতর,
তোমার সামনে নবীজীর ঘর
মাকতাবা আরবি অক্ষর।।
(সংক্ষেপ)
রচনার তারিখ: ১৫ এপ্রিল ২০২৫
রচনার স্থান: কাবা, মক্কা - সৌদিআরব।