কবিতা কতদূর মদিনা
কবি মাহমুদুল মান্নান তারিফ
কাব্যগ্রন্থ আঁধারে আলোর নবী
সময় ২০০৮
উৎসর্গ প্রিয়নবী (সা) 'র দরবারে
লিখার স্থান বিয়ানীবাজার, সিলেট।
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

কতদূর বল নবী- মদিনা তোমার,
বলে দাও কোন্ পথ, হেঁটেই যাব?
শারীরিক ক্লান্তিটা, যাক বেড়ে যাক,
তবুও ত প্রিয় “তব” –দিদার পাব।।

মনে সাধ জিয়ারাত, করব যখন,
প্রাণভরে কিছু না’ত, গাইব তখন।
আশেকান চলে যান, যখনতখন,
সামর্থ্য নেই হেথা -কেমনে যাব?

চেষ্টা করেছি যেতে, তোমার সকাশ,
করতে পারিনা কথা,ভাষায় প্রকাশ।
বেদনার গান শুনো, হে প্রিয় রাসূল!
কখন চরণে ধরে—–ঠোঁট মিলাব?

দরূদ নামক মালা, হৃদয়ে বেঁধে,
দিদার আশায় মন, ওঠে যে কেঁদে।
প্রত্যাশা করে মন -স্বপ্নে দিদার,
মন চায় দরূদের –মালা পরাব।।

সংগীতগ্রন্থ: আঁধারে আলোর নবী (২০০৮)

guest
0 Comments
Newest
Oldest Most Voted