কবিতা প্রিয় মুহাম্মদ
কবি মো: মাহিম খান
উৎসর্গ হযরত মুহাম্মদ (স.)
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

আগমন তাঁর ধরার বুকে মুছে দিতে সব ভ্রান্তি
পৃথিবী জুড়ে শান্তির গান পেল মানব শ্রান্তি।
আঁধার কেটে আসলো আলো পেল সত্যের স্বাদ
শ্রেষ্ঠ মানব জন্ম নিল নাম তাঁর মুহাম্মদ। (স.)

মানবজাতি সত্য চিনে ভেঙেছে সকল ভুল
প্রিয় নবী আপন হলো ধন্য প্রাণীকুল। (স.)
চারিদিকে খুশির বাণী ছড়িয়ে পড়েছে মক্কায়,
চাঁদের চেয়েও সুন্দর সে যে সাহাবাগণের ব্যাখ্যায়।

সত্যকে ভুলে আঁধার পথেই পেয়েছিল যারা স্বাদ
বারবার তারা নবীর দেহে করেছে শত আঘাত। (স.)
সহ্য করে সকল ব্যথা দেননি তো অভিশাপ,
সর্বদা তিনি করতেন দোয়া মুছে যায় যেন পাপ।

নিজের চেয়েও বেশি ভালো বাসি আমরা যাকে,
মহান আল্লাহ ঘোষণা করলেন বন্ধু ডেকে তাঁকে।
হৃদয় মাঝে এঁকেছি আমি তাঁরই প্রেমের ছবি,
তিনি আল্লাহর প্রিয় রাসূল আমরই প্রিয় নবী। (স.)

guest
0 Comments
Newest
Oldest Most Voted