অনেক দিন পর আমাদের মুখোমুখি দেখা হওয়াটা অমূলক নয়।
আমরা মুহুর্তের ভেতর অপ্রস্তুতির ধাক্কা টা হৃদয়ে টের পেলাম।
না। এখন আর আমাদের কোন যোগাযোগ নেই,
টেক্সট, ফোনালাপ বা অন্যকিছু। প্রশ্নেই উঠে না।
আমি রাস্তা পার হতেই হিমসিম খাচ্ছি যেন,
মানুষের স্মৃতি হঠাৎ ভেসে উঠা সত্যিই কল্পনাতীত।
আপনি একজনের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন।
আমি জানি দুনিয়ার শ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষের সাথে আমাকে মেলাতেও আপনার কমতি মনে হচ্ছে।
মানুষ সব ভুলে যেতে পারে কিন্তু হৃদয়ের আঘাত কখনো ভুলে যায় না।
তবে এটা আমাদের দুজনের জন্য প্রযোজ্য বটে।
আমরা এখন কেউ কাউকে মায়া করিনা।
প্রশ্নেই উঠে না।
আমি ততক্ষণে খানিকটা পার হয়েছি।
আপনি তখন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিলেন।
বিড়বিড় করে অভিশাপ দিচ্ছেন জানি।
কিন্তু কিছুই করার নেই, আপনি আর কাউকে বিশ্বাস করতে চান না, ঠিক আমিও যেমনটি আর পারিনা।
আমাদের দুজনের জন্য দুনিয়ার সমস্ত মানুষের মুখে এখন বিশ্বাসঘাতকের ছায়া দেখি।
আমি আমার কবিতার লাইনটা আরেকবার মনে মনে পড়ছিলাম।
সম্পর্ক এমন একটা জিনিস যা কারণে ও ভাঙ্গে অকারণে ও ভাঙ্গে।
অথবা
সম্পর্কের শেষ হয় বিচ্ছেদে নয়তো মৃত্যুতে।
2025-10-02