কবিতা এক পূর্ণিমার রাত
কবি লাবিবা ইরম
সময় ২/৪/২৬
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় বিরহ, মৃত্যু, রূপক

এক পূর্ণিমার রাতে,
আমার ঘরে অমাবস্যা নেমে এসেছিল।
আমার ভালোবাসা,
আমাকেই মেরে ফেলেছিল।

আমার চোখে কালশিটে দাগ,
ঠোঁট দু'ভাগ;
গলায় রশি।

চাঁদটা একবারও কিছু বলল না।
নিজের মতো জোছনা দিয়ে ভাসিয়ে দিল পৃথিবী।

অথচ চাঁদটাকে আমি কত ভালোবাসতাম!
চাঁদের গায়ে হাত বুলাতাম রোজ।
চাঁদটা তো একবারও নিল না খোঁজ।

শুধু মখমলের মতো আলো,
ছুঁয়ে গেল, আমার কালশিটে দাগ,
ভাঙা পা
আর গলার রশি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments