বাংলা কবিতা, হলদে-সাদা হাসি কবিতা, কবি কৌশিক মজুমদার শুভ | কবিতা অঞ্চল
কবিতা হলদে-সাদা হাসি
কবি কৌশিক মজুমদার শুভ
4.5/5 - (2 votes)

তোমার বুকের রেস্তোরাঁয় মুখ গুঁজে আমি-
শুনি হাসিরা খলখল বয়ে যায়- ক্যামন বিশুদ্ধ হলুদ সাদা হাসি!
উলম্ব সজ্জায় গেঁড়ে আছে মিনার ক্যামন, ইতস্তত দুলে ওঠে-
উদ্ধত সজ্জায় জাগ্রত কিসমিস,
নেবে যেতে গেলে যতোই সাড়া পড়ে একটা সমুদ্র ফুঁসলে ওঠে-
দেখি এক বৈতাল হৃদ ডেবে আছে, হাওয়ায় নিরিবিলি সে কেঁপে কেঁপে ওঠে।
তোমার মেশিনারি সরসর বিলাপ যেমন দুপুরের ক্রুর ডাক ডাকে পাপিয়া,
তোমার ভিতরে ফেটে চৌচির হয়ে যায় কামনার বিদারী চুকাই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted