| কবিতা | ভেনেসা- ২ |
| কবি | কৌশিক মজুমদার শুভ |
| সময় | ০৯ নভেম্বর, ২০১৯ |
| লিখার স্থান | খুলনা |
| কবিতার বিষয় | বিরহ |
তুমি এক প্রকান্ড গাছ, উত্তেজনায় কেঁপেকেঁপে ওঠে
কতো পাতা!
হুক খুলে যদি মুখে নেয়া যায় করোটিক ফুল-
যদি বিন্যস্ত তুমি হাওয়ার মতো দাদরায় দুলে ওঠো-
যদি আচমকা ঝেড়ে ফ্যালো বাকল, উন্মুক্ত করো গর্ভাশয়,
বিকেলের মৌমাছির কাছে-
বলো সুচেতনা, কি বলি তোমায়!
