বাংলা কবিতা, ভেনেসা ও প্রেম কবিতা, কবি কৌশিক মজুমদার শুভ | কবিতা অঞ্চল
কবিতা ভেনেসা ও প্রেম
কবি কৌশিক মজুমদার শুভ
কবিতার বিষয় প্রেম
4/5 - (4 votes)

তুমি এক বিষাদগ্রস্ত গোলাপ, কি করে তুলি! আমি এক বিষাক্ত কঙ্কাল, বিব্রত আত্মা- শেষবার উড়ে এলে কার্তুজ ও উৎসবে লিখি বিশ্বাস।  ভেনেসা- কষ্টেরা কী করে পার হয় সিন্যাপস! উৎসাহী পাখির মতো চেয়ে তার পানে, আমি জিজ্ঞাসি।  ক্যানো এইসব আৎকে ওঠা- আহত পাখির মতো ক্রমাগত ডানা মেলে উড়ে যেতে চায় পঙ্গু জীবন- তবু হাসপাতালের বেড- শ্রমিক কলোনির কোলাহল- ফের ফের ছুটে আসা ফিরতি বাস ও ঘরমুখী গাড়ি- আমার অসহ্য যন্ত্রণাবোধ হয়- বুকের ভিতর শুনি শব্দহীন ডাকাডাকি ও আহত এক ট্রানজিস্টর বাজে- করুন ভায়রোর সুর তোলে- আমি উটকো নাচ নাচি পৃথিবীর সার্কাসে- আমাদের সেইসব মিথ্যুক ভালোবাসা- ভান ধরে থাকা- বুকে চিনচিনে নাদ তুলে বয়ে যাওয়া ঝংকার ও নদী- আমি এক মেলানোকলিক জীবন- অসহ্য লাগে এইসব শহুরে ভান ধরে থাকা- মশগুল মিথ্যার পাহাড়ে বেড়াতে যাওয়া শীতের ছুটিতে; ছোটাছুটি- এইসব অনেক দেখেছি- যতোই চলে আসে বেলা, দেখি মোনাফেক দুনিয়ার যতোসব পান্ডুলিপি স্কেলেরায় খুলে যাচ্ছে, অর্কিডে সমাধিস্থ হয়ে যায় লাল গোলাপ- এপিটাফে বসে থাকি পা তুলে- নাম খোদাই করি- হিপোক্রেসি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted