কবিতা আর ফিরবো না
কবি কৌশিক মজুমদার শুভ
4.5/5 - (2 votes)

আর ফিরবো না
আর ফিরবো না আমি-
কোথাও ফিরবার নেই বলে ব্রিজের হাতলে ঠ্যাং তুলে খাচ্ছি দোল-
হাওয়া উড়ে যাচ্ছে-
ভাবছি মানুষ বেঁচে থাকে উড়তে শেখায় চিন্তায় মশগুল হয়ে,
যদিও ক্লান্তি বিশ্রাম, অকারণ গ্রীষ্ম-বর্ষা-শীত শরীরের উপর দিয়ে চলে যায়,
আমরা জানি/অনুমান করি- ক্লান্ত হই- অভিমানে গ্লাস উল্টে দিই,
অভিমান ভেঙে ফের কি ফিরে আসি?
আসি, হয়তো আসি না-
নক্ষত্র ফিরুক না ফিরুক,
আজ আমি কোথাও ফিরবোনা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted