কবিতা তোমার শহরে ফিরবো
কবি কাজী জুবেরী মোস্তাক
লিখার স্থান নাটোর, রাজশাহী, বাংলাদেশ 🇧🇩

এই শহরের বাতাসে বন্ধু তোমার কথার গন্ধ লেগে আছে ;
যেই শহরের আকাশের নিচে আমাদের স্বপ্ন হেরে গেছে ;
বন্ধু তোমার নতুন ঠিকানা নাম্বার অজানাই থেকে গেছে ।

স্বপ্নের করিডোরে আজ সমুদ্রসম অপেক্ষায় বেঁচে আছি ;
ত্রি-মাত্রিক জীবনে হতাশা নিয়ে শিশির হয়ে ঝুলে আছি ;
ব্যথাতুর হৃদয়ে রাজ্যের তামাম যন্ত্রণা নিয়েই বসে আছি ।

দুঃখের স্মৃতিগুলো নিয়ে পরিত্যক্ত গন্তব্যের উদ্দেশ্যে হাঁটছি ;
যে শহরের বাতাসে তোমার গন্ধ লেগে আছে সেখানে ফিরছি ;
শরৎ ঝড়া পাতা মারিয়ে তোমার শহরে আজ রাতেই ফিরছি ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted