| কবিতা | পাপী ও তার পাপ |
| কবি | কাজী মুয়িদ |
| সময় | ০৫/০৭/২০২৪ |
| লিখার স্থান | নগরকান্দা, ফরিদপুর |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ |
কে বলে পৃথিবীতে শান্তি
চারিদিক ভরে গেছে আজ পাপে,
পৃথিবী আজ শেষ হবে প্রায়—
মানুষের অভিশাপে।
পাপে পাপে আজ ছেয়ে গেছে ধরা
ভরে গেছে এই ভুবন,
পুণ্যবান আজ আছে নাকি কেউ
গুনে গুনে কয়জন!
চারিদিকে আজ পাপ শুধু
চারিদিকে তার গন্ধ,
পাপে পাপে আজ মেতেছে পাপী
চারদিকে তাই দ্বন্দ্ব;
চারিদিকে আজ অমানুষে ভরা
পাপী হয়েছে সব,
ভুলে গিয়েছে খোদারে তারা
ভুলেছে নিজের রব।
ভুলে গিয়েছে সব আদর্শ,
ভুলেছে নিজের ধর্ম;
হয়েছে আজ পাপী যে সব
করছে অসৎ কর্ম।
পাপে পাপে আজ ভুলে গেছে সব-
ভরে গেছে এই বিশ্ব,
মানুষের আজ হচ্ছে যে সব
ধূসর পাপের শিষ্য।
পাপের শিষ্য পাপী সব
চারিদিকে তার প্রভাব,
আজ পুন্যহীন এই ধরণীতে আছে
শুধু পাপী ও তার পাপ।