কবিতা আমি সেই
কবি কাজী মুয়িদ
সময় ২৮/১০/২০২২
লিখার স্থান নগরকান্দা, ফরিদপুর
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ
Review This Poem

আমি সেই কৃষকের ঘরের পুরনো জং ধরা ফুটো টিন,
আমি সেই খরায় নষ্ট হওয়া ফসলের মালিকের বুকের দুখের বীন।
আমি সেই বন্যার পানিতে মেয়ে হারানো বাবার দেয়া শেষ ডুব,
আমি সেই ঝড়ের রাতে হারিয়ে যাওয়া ছেলের মায়ের কাদন খুব।
আমি সেই দুরন্ত প্রেমিকা আর অপেক্ষা কিছুক্ষণ,
আমি সেই ক্লান্ত কোন প্রেমিকের ভেঙে যাওয়া এক মন।
আমি সেই ঝড়, যা সমুদ্রের অন্ধকারে নিয়ে যায় জেলে জেলে নৌকা এবং তার জাল;
আমি সেই চাকরিহীন হতভাগা মানুষের দুর্ভাগ্যের কপাল।
আমি সেই রাস্তায় বসে থাকা ভিক্ষুকের থালা কিংবা বাটি,
আমি সেই সবার শেষ স্থান শ্মশান কিংবা কবরের মাটি।
আমি সেই সমুদ্রের মাঝে সন্ধান বা নতুন কোন দ্বীপ,
আমি সেই সাজু প্রিয় নারীর কপালে লাল একখানা টিপ।
আমি সেই সন্ন্যাসীর হাত যা কাটে মানুষের মাথা,
আমি সেই ধার্মিকের হাত যা উল্টায় কুরআন-বেদের পাতা।
আমি আছি সেই সুমধুর দুপুর বেলার রাখালের বাশির সুরে—
আমি আছি সেইসবের মাঝে সবার মাঝে বিশ্ব জগত জুড়ে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted