কবিতা আমি কে?
কবি কাজী মুয়িদ
সময় ০৯/০৩/২০২১
লিখার স্থান নগরকান্দা, ফরিদপুর
কবিতার বিষয় জীবনমুখী, বিরহ
Review This Poem

আমি কে?
আর কি বা বলবো আমার সম্বন্ধে।
আমি অসহায়,
এই দুনিয়ার কেউই হয়তো আমার আপন নয়।
আমি অপরাধী,
সকলে আমায় নিয়ে তামাশা করে বলে আমি খুব কাঁদি।
আমি অবিশ্বাসী,
মানুষের ব্যবহারে মুছে যায় আমার হৃদয়ে সব হাসি।
আমি বে-আদব,
কেউই হয়তো দেখতে পায়না আমার মধ্যে কোনো আদর।
আমি পাগল,
এই সকলের কাছে আমি যেন নোংরা মুখ ফেলা জল।
আমি হতাশ,
সৃষ্টির সব নিরাশায় আজ হয়েছি এক জীবন্ত লাশ।
আমি অভিমানী,
এই দুনিয়ায় কেউই আমায় ভালোবাসেনা সেও আমি জানি।
আমি অবহেলিত,
সকলের কাছ থেকে পাওয়া অবহেলার কষ্টগুলো আজো রয়েছে মনে সঞ্চিত।
আমি দুখী,
এই সৃষ্টি জগতের মাঝে হয়তো আমি আমিই সবচেয়ে অসুখী।
আমি ক্লান্ত,
রাজ্যের সব দুঃখ বেদনা বুকে নিয়ে লাগছে ভীষণ অশান্ত।
সকলে বলে, আমার রয়েছে শুধু পরাজয়।
আর কি বা বলবো এইতো আমার পরিচয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted