বাংলা কবিতা, প্রেমোদগম কবিতা, কবি কান্ত রায় | কবিতা অঞ্চল
কবিতা প্রেমোদগম
কবি কান্ত রায়
লিখার স্থান সুনামগঞ্জ,সিলেট,বাংলাদেশ
কবিতার বিষয় প্রেম

মন-মনেরে বলেছে এ কথা,প্রেমোদগম হবে তোমার গর্ভে।
আমার সোমলতা;স্বপ্নে পাওয়া বঢ়—
নিজেকে অভেদ রেখে,
আমার সংশয়ের আদর;বুঝতে শেখো!
যদি তুমি চাও—মানাতে পারি;
চাঁদের সাথে-সূর্যের দ্বন্দ্ব।
ঘটা করে-এ হাওয়াকে;
রুখে দিতে জানি।
তোমার অপেক্ষায় থেকে থেকে,আমার শহরেরা-
হয়েছে আজ ছিনতাই—
সেই কবে থেকে তোমার বিষাক্ত চুল;
সর্পের মতোন—রোজ-বেরোজ,
দংশন করে চলেছে আমায়!
কূসীদের ঘাটতি হতে পারে,
এমন মওকা পেলেই—
সিন্ডিকেট বসিয়ে;
দাম বাড়াও তোমার!
ঠিক কতোটাদিন,ইচ্ছেমতো
তোমার পৃষ্ঠে নখের আঁচড়ে আঁকিনা—ধ্বংসাবশেষ;
প্রত্নতাত্ত্বিক নিদর্শন—শালবনবিহার?

মন-মনেরে বলেছে এ কথা,প্রেমোদগম হবে তোমার গর্ভে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments