| কবিতা | ফিরে আসা |
| কবি | কামরুন্নাহার স্মৃতি |
| সময় | ৮ এপ্রিল ২০২০ |
| লিখার স্থান | পীরগাছা, রংপুর। |
| কবিতার বিষয় | বিরহ |
দেখেছো কি আকাশপানে;
সন্ধ্যা তাঁরার দিকে চেয়ে?
আজ তুমি নেই বলে;
মায়া ঝরছে শূন্যতা বেয়ে।
আসবে ফিরে জানি আবার;
স্মৃতির পাড়ি দিয়ে হাজার
পাবে কি সেদিন খুঁজে আমায়;
গড়িয়ে গেলে এত সময়?
এই যে দেখছো মৃত্যু শয্যা;
ধ্বংস রয়েছে অস্তিত্বের মজ্জায়।
আরও রয়েছে দীপ্ত পাবক;
পাড়ি দিতে হবে আরো দীর্ঘটা পথ।
এবার বলো;
পারবে কি তুমি আসতে ফিরে,
পদদলিত করে কন্টক পথ
কষ্টে সাজানো ছোট্ট এ মনের ঘরে?
