বাংলা কবিতা, ক্লান্ত পথিক কবিতা, কবি কামরুন্নাহার স্মৃতি | কবিতা অঞ্চল
কবিতা ক্লান্ত পথিক
কবি কামরুন্নাহার স্মৃতি
সময় ০২-০৪-২০২০
লিখার স্থান পীরগাছা, রংপুর।
কবিতার বিষয় বিরহ
4.5/5 - (4 votes)

জীবনের কত অলি-গলি ঘুরে ক্লান্ত শরীর,
বিষাদ মনে বেলা পড়া কোন রাস্তার মোড়ে
অবেলায় হাতছানি দিয়ে পিছুটান;
আবেগ গুলোও বেগ পায় হয়ে সুখের অবসান।

ঠিক সেই সময়;
দূর থেকে ভেসে আসে কোন আহাজারি!
যেন বলে যায় ওরে,ও অভাগা কে আমি?
চেতনা জেগে ওঠে মলিনতার শরীর বেয়ে;
আর কতদূর!কতপথ পথ যেতে হবে ক্লান্তি পাড়ি দিয়ে?
ক্ষনে ক্ষনে ক্ষয়ে যায় হৃৎস্পন্দন;
মরুর তপ্ততা ছাড়িয়ে যায় জীবন আর মরণ।   

শুধুই বলে যায় আরও  কতক্ষণ?

guest
1 Comment
Newest
Oldest Most Voted
T Islam Tarique
T Islam Tarique
3 years ago

অসাধারণ !