| কবিতা | উপসংহার |
| কবি | কামরুন্নাহার স্মৃতি |
| সময় | ১১ জুন, ২০২০ |
| লিখার স্থান | পীরগাছা, রংপুর |
| কবিতার বিষয় | বিরহ |
যাবো যাবো করেও হয়নি যাওয়া,
বলবো বলেও বলা হয়নি জমানো কত কথা।
মাঝে থেকেই কতগুলো সময় গেলো হারিয়ে।।
মোটা ডায়েরিটাও পুরোনো স্মৃতিতে গেছে ভরে।
এ যেন অক্ষত-ম্লান চির চিত্ররূপ।
প্রতিফলিত অতীত কিংবা জীবনের দুঃখ-সুখ।
হাসি আনন্দ আর সুখের গল্পগাথা।
আরও আছে;
দুঃখের নদীতে ছোট্ট ডিঙি করে অপর স্রোতে ভাসা।
না না এ কোন খেয়াল নয়।
তবুও যেন কত কল্পনাময়।
কালের সমারোহ করেছে ভার,
এই তো জীবনের উপসংহার।
